রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগ এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার রাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮-০৯ শিক্ষাবর্ষে সংস্কৃত বিভাগের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটের পরিবর্তে ২১ নভেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের পরীক্ষা ২১ নভেম্বর সকাল ১১ টার পরিবর্তে হবে ১৮ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে।
অন্য সকল বিভাগের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ি অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচিসহ অন্যান্য তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িৎঁ.ধপ.নফ থেকে জানা যাবে।
আগামী ১৬ নভেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৭টি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এসব বিভাগের মোট আসন সংখ্যা ৩১৮০টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৯ ঘ.
bdnews24