ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. আবু হোসেন সিদ্দিককে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে তিনি জবি কোষাধ্যক্ষের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত উপচার্যের কাজ করছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের উদ্ধৃতি দিয়ে রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. আবু হোসেন সিদ্দিক দ্বিতীয় উপাচার্য হিসেবে জবিতে নিয়োগ পেলেন।
বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. সিরাজুল ইসলাম খান গত জুনে পদত্যাগের পর ভারপ্রাপ্ত উপাচার্য হন ড. আবু হোসেন সিদ্দিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/জিএনএ/২১৩৬ ঘ.
bdnews24