২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছানোয়ারকে জুতাপেটায় ক্ষিপ্ত ছাত্রদল-ছাত্রলীগের তাণ্ডব

যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষক ছানোয়ার হোসেনের ক্যাম্পাসে উপস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা দেখা দিয়েছে। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেন মঙ্গলবার বিভাগে গেলে শিক্ষার্থীরা তাকে প্রতিরোধ করে। এক পর্যায়ে তাকে মারধর ও জুতাপেটা করা হয়। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 08:18 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষক ছানোয়ার হোসেনের ক্যাম্পাসে উপস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা দেখা দিয়েছে। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেন মঙ্গলবার বিভাগে গেলে শিক্ষার্থীরা তাকে প্রতিরোধ করে। এক পর্যায়ে তাকে মারধর ও জুতাপেটা করা হয়। এরপর ছানোয়ার হোসেনের পক্ষ নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কল্লোল বণিকসহ অন্তত ১০ জন আহত হয়। ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নাট্যতত্ত্ব বিভাগের কয়েকটি কক্ষও ভাংচুর করে। ঘটনার পর ছানোয়ার হোসেনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা ডেকেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মুনিরুজ্জামান। নিজ বিভাগের শিক্ষার্থীর পক্ষ থেকে ওঠা যৌন হয়রানির অভিযোগ আসার প্রায় ছয় মাস পর মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছানোয়ার হোসেন নাট্যতত্ত্ব বিভাগে আসেন। ওই সময় শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে। ধাওয়ার মুখে ছানোয়ার শিক্ষক লাউঞ্জে ঢুকে পড়েন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন লাউঞ্জ থেকে তাকে টেনে বের করে বাইরে এনে মারধর করে। একদল ছাত্রী জুতাপেটা করে ছানোয়ার হোসেনকে। তখন প্রত