ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএস'র প্রিলিমিনারি (নৈর্ব্যক্তিক) পরীক্ষা আগামী ২৮ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় হবে।
শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ২৮ নভেম্বর সকাল ১০টায় ২৮তম বিসিএস'র প্রিলিমিনারি পরীক্ষা হবে।
ঘণ্টাব্যাপী ওই পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল কেন্দ্রে এক যোগে হবে।
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নামে প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হচ্ছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।
এতে আরও বলা হয়, ২৮তম বিসিএস পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসন ব্যবস্থা পরে পত্রিকার মাধ্যমে জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআই/১২১৩ ঘ.
bdnews24