২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট সাময়িক স্থগিত

অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট আগামী ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষানবিশ (ইর্ন্টান) চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

রাজশাহী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট আগামী ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষানবিশ (ইর্ন্টান) চিকিৎসকরা। নতুন (৪৪তম) ব্যাচের ফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে বৃহস্পতিবার থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে। আগামী ২১ অক্টোবর ওই ব্যাচের পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল জানান, কলেজ অধ্যক্ষ দ্রুত ৪৪তম ব্যাচের ফল প্রকাশ করবেন- এমন আশ্বাসের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন। এর আগে তিনবার তারিখ ঘোষণা করেও কর্তৃপক্ষ ফল প্রকাশ করেনি জানিয়ে একজন শিক্ষানবিশ চিকিৎসক বলেন," ৪৩তম ব্যাচ চলে যাওয়ার পরও কর্তৃপক্ষ ৪৪তম ব্যাচের ফল প্রকাশ না করায় মাত্র ৩০ জন ইন্টার্নি চিকিৎসককে ১৫০ জনের দায়িত্ব পালন করতে হচ্ছে। অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জিএনএ/১৮১০ ঘ.