ইসলামী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি- এই তিনদিন বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা হবে।
ডেপুটি রেজিস্ট্রার নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জাননো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ৭টি ইউনিটের অধীনে ১২১০টি আসনের বিপরীতে মোট ৪৩ হাজার ৪৭৮টি ফরম জমা পড়েছে। অর্থাৎ গড়ে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩৫ জন শিক্ষার্থী।
এ বছর 'ক' ইউনিটে ২১০টি আসনের বিপরীতে ১৮৫৯টি, 'খ' ইউনিটে ৩২০টির জন্য ১১ হাজার ৭৬৩টি, 'গ' ইউনিটে ১৪০ টি আসনের জন্য ৮০৮৬টি, 'ঘ' ইউনিটে ১২০টি আসনের বিপরীতে ৩৬০৪টি, 'ঙ' ইউনিটে ১৬০ টি আসনের জন্য ৪৭৫৮টি, 'চ' ইউনিটে ১৪০টি আসনের জন্য ৮২৬২টি এবং 'ছ' ইউনিটে ১২০টি আসনের জন্য ৫১৪৬টি ফরম জমা পড়েছে।
২৯ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত 'ক' ইউনিট, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত 'ছ' ইউনিট, 'খ' ইউনিটের ১ থেকে ৫৮৮২ পর্যন্ত রোল নম্বরধারী ভর্তিচ্ছুদের পরীক্ষা হবে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এবং একই ('খ') ইউনিটের ৫৮৮৩ থেকে অবশিষ্টদের পরীক্ষা হবে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত।
৩০ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা 'চ' ইউনিটের ১ থেকে ৫৮৮২ রোল এবং সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা একই ('চ') ইউনিটের ৫৮৮৩ থেকে অবশিষ্ট রোল নম্বরধারীদের পরীক্ষা নেওয়া হবে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত 'গ' ইউনিটের ১ থেকে ৫৮৮২ রোল এবং বিকেল ৪টা থেকে ৫টা একই ('গ') ইউনিটের ৫৮৮৩ থেকে অবশিষ্ট রোল নম্বরধারীদের পরীক্ষা হবে।
৩১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত 'ঘ' ইউনিট এবং সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত 'ঙ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৯ ঘ.
bdnews24