২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ১১ জন মুক্ত, ঢাবির ৪ ছাত্রেরও সাজা মওকুফ

ছাত্র বিক্ষোভের মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দণ্ড সোমবার মওকুফ করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশ ছাত্র ও একজন কর্মচারীকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজশাহী কারাগার থেকে মুক্তিও দেয়া হয়েছে। জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে শাহবাগ থানায় দায়ের হওয়া একটি মামলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১১ ছাত্র বেকসুর খালাস পেয়েছেন। এদিকে শাহবাগ থানার দুটি ও মতিহার থানার একটি মামলায় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। (আরো তথ্যসহ-৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)