২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ইইউ-র এরাসমাস মুনডাস

এরাসমাস মুনডাস প্রকল্পের আওতায় ইইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা বিষয়ে যোগাযোগ স্থাপনের আমন্ত্রণ জানিয়েছে ইইউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 06:02 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এরাসমাস মুনডাস প্রকল্পের আওতায় ইইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা বিষয়ে যোগাযোগ স্থাপনের আমন্ত্রণ জানিয়েছে ইইউ। এ ব্যাপারে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্র"য়ারি। সোমবার ইউরোপীয় কমিশন প্রতিনিধি দলের প্রধান স্টেফান ফ্রয়েন এক বিবৃতিতে জানান, "বাংলাদেশ ও ইইউ'র মধ্যকার পারস্পারিক সম্পর্ক ও শিক্ষা সহযোগিতা বাড়াতে এরাসমাস মুনডাস প্রকল্প চমৎকার সুযোগ দিচ্ছে। আমি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও যোগ্যতাসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ সুযোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।" বিস্তারিত জানতে এই ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: (http://eacea.ec.europa.eu/extcoop/call/2007/index_en.htm) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২৩৫৪ ঘ.