২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা শুরু

চট্টগ্রাম নগরীর সরকারি স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা শনিবার শুরু হয়েছে। প্রথম দিন পাঁচটি স্কুলের পঞ্চম শ্রেণিতে ভর্তির পরীক্ষা হয়। পর্যায়ক্রমে অপর স্কুলগুলোতে পরীক্ষা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 08:27 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর সরকারি স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা শনিবার শুরু হয়েছে। প্রথম দিন পাঁচটি স্কুলের পঞ্চম শ্রেণিতে ভর্তির পরীক্ষা হয়। পর্যায়ক্রমে অপর স্কুলগুলোতে পরীক্ষা হবে। ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানে নিজ সন্তানকে ভর্তি করানোর জন্য শনিবার সকাল থেকেই উৎকণ্ঠিত অভিভাবকরা ভিড় করেন নগরীর বিভিন্ন স্কুল ও এর আশেপাশের এলাকায়। সরকারি স্কুলগুলোতে এবার একই সঙ্গে পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। দুটি জোনে ভাগ করে ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে। শনিবার প্রথমদিনে পাঁচটি স্কুলে ভর্তি পরীক্ষা হয়। এগুলো হলো, সরকারি কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মহসীন উচ্চ বিদ্যালয় এবং সরকারি সিটি গার্লস স্কুল। আগামী ১২ জানুয়ারি অপর চারটি স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে। এগুলো হলো, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম হাই স্কুল, নাসিরাবাদ বালক বিদ্যালয় ও বাকলিয়া ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়। নগরীর নয়টি সরকারি স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তির আসন রয়েছে দুই হাজারটি বলে স্কুলগুলো জানায়। পঞ্চম শ্রেণি ছাড়া অন্য শ্রেণিগুলোতেও আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে। নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে একদিনে সব সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা হতো। এর ফলে দুটি স্কুলে ভর্তি পরীক্ষা দেওয়া যেত না। ফলে অনেকে একটি স্কুলে ভর্তির সুযোগ না পেলে অন্য স্কুলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতো। বিষয়টি নিয়ে অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক সরকারি স্কুলগুলোকে দুটি জোনে ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়ার পরামর্শ দেয় বলে আমেনা খাতুন জানান। স্কুলগুলো জানায়, সরকারি মুসলিম হাই স্কুল, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ে আগামী ১৭ ও ২৩ জানুয়ারি যথাক্রমে নবম ও ৬ষ্ঠ শ্রেণির এবং কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি মহসিন উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালিকা বিদ্যালয় ও সিটি গার্লস হাই স্কুলে আগামী ১৭ জানুয়ারি ৬ষ্ঠ ও ১২ জানুয়ারি নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ যে সব বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তির বিধান রয়েছে তা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৪২২ ঘ.