২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে ভর্তি পরীক্ষা ৭ ডিসেম্বর

শুধু ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ রেখে নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শুধু ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ রেখে নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আগামী ৭ ডিসেম্বর ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৩ অক্টোবর থেকে ফরম বিতরণ ও জমা নেওয়া শুরু হয়ে ২২ নভেম্বর পর্যন্ত তা চলবে। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বছর থেকে নতুন নিয়মে পরীক্ষা হবে। কোনও শিক্ষার্থী দুবার ভর্তি পরীক্ষা দিতে পারবে না। চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।" আগে লিখিত পরীক্ষা নেওয়া হলেও এবার থেকে লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে বলে জনসংযোগ কর্মকর্তা জানান। বিশ্ববিদ্যালায়ের চারটি বিভাগে মোট ৪৩১টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় আলাদা ভাবে জিপিএ ৪ পেতে হবে। এবার ভর্তি ফরমের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। চুয়েটের সোনালী ব্যাংক শাখা থেকে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/টিএইচ/এমআই/১৮৩৫ ঘ.