সিলেট, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শাহ পরান কৃষি বিশ্ববিদ্যালয় করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। আগামী ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সিন্ডিকেটের সিদ্বান্ত অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। ১০ সেপ্টেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
উপাচার্য অধ্যাপক ইকবাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের নাম শাহপরান কৃষি বিশ্ববিদ্যালয় করার সুপারিশ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করা হয়েছে।"
প্রসঙ্গত, সরকার গত ২২ আগস্ট আন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২০৫ ঘ
bdnews24