২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব সরকারি ও বেসরকারি কলেজ খুলে দেওয়ার নির্দেশ

বিভাগীয় শহরগুলোর সব সরকারি ও বেসরকারি কলেজ খুলে দিতে অধ্যক্ষদের নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিভাগীয় শহরগুলোর সব সরকারি ও বেসরকারি কলেজ খুলে দিতে অধ্যক্ষদের নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ দেয়। গত ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ২২ আগস্ট সরকার বিভাগীয় শহরগুলোর সব সরকারি-বেসরকারি কলেজ বন্ধ ঘোষণা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/জেকে/১৭০৬ ঘ.