২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির দুই শিক্ষকের মুক্তি দাবি শিক্ষক সমিতির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের মুক্তি দাবি করেছে শিক্ষক সমিতি। শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপাচার্যদের বৈঠকের আগে সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষক সমিতির নেতারা এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 01:39 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের মুক্তি দাবি করেছে শিক্ষক সমিতি। শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপাচার্যদের বৈঠকের আগে সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষক সমিতির নেতারা এ দাবি জানান। এ সময় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সদস্য অধ্যাপক মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। উপাচার্যের সঙ্গে দেখা করার পর সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম সাংবাদিকদের বলেন, "উপাচার্যের মাধ্যমে সরকারের কাছে আমরা আটক দুই শিক্ষকের মুক্তি দাবি করেছি। ছাত্র শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এটা কাটিয়ে উঠতে সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছি আমরা যাতে শিক্ষার্থীরা নির্বিঘে