২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাবির চিকিৎসা অনুষদের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবার থেকে অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ২৫ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় সব কোর্সের মৌখিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সময়সূচি পরে ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 02:30 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবার থেকে অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ২৫ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় সব কোর্সের মৌখিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সময়সূচি পরে ঘোষণা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, 'অনিবার্য কারণে' বিশ্ববিদ্যালয়ের অধীনে সোমবার থেকে অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এদিকে, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে চিকিৎসা অনুষদের ২৫ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় সব কোর্সের মৌখিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল পরীক্ষাও স্থগিত করার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় সব পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেএফ/এসএনডি/এমএইচবি/২০২১