২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির পরীক্ষা ২৮ আগস্ট পর্যন্ত স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা (গার্হস্থ অর্থনীতিসহ) আগামী ২৮ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা (গার্হস্থ অর্থনীতিসহ) আগামী ২৮ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, ২২ আগস্ট বুধবার থেকে ২৮ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জন হল কেন্দ্রে অনুষ্ঠেয় সব পরীক্ষা 'অনিবার্যকারণবশত' স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাসমূহের পরিবর্তিত তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২১৪৫ ঘ.