রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বন্যার্তদের জন্য খাবার স্যালাইন তৈরি ও বিতরণের উদ্যোগ নিয়েছে।
ইতিমধ্যে ১২ শ প্যাকেট স্যালাইন তৈরি হয়েছে এবং আরও এক হাজার প্যাকেট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ এম শাহীন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভাগের দুটি দল পাবনা এবং সিরাজগঞ্জ এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে এসব স্যালাইন বিতরণ করবে।"
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও এখান থেকে স্যালাইন নিয়ে বিতরণ করবে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৪ ঘ.
bdnews24