চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে গ্রেপ্তার ও খালেদা জিয়াকে হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ও বিএনপিপন্থী শিক্ষকরা বৃহস্পতিবার কালো ব্যাজ পরে ক্লাসে যাবেন।
মানবাধিকার বাস্তবায়ন ফোরামের ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করেন।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষকরা 'মানবাধিকার বাস্তবায়ন ফোরাম' সংগঠনের ব্যানারে এ কর্মসূচি দিয়েছেন।
তিনি বলেন, দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীকে হয়রানির প্রতিবাদে তারা কালো ব্যাজ পরে বৃহস্পতিবারের ক্লাসগুলোতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/টিএইচ/এসএনডি/২১১২ ঘ.
bdnews24