২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তির ক্ষেত্রে কোটা মানছে না ঢাকা কলেজ

মফস্বলের শিক্ষার্থীদের জন্য ১০ ভাগ কোটা সংরক্ষণের প্রথা মানছে না ঢাকা কলেজ। ঢাকা কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এই কলেজে মফস্বলের শিক্ষার্থীদের জন্য ১০ ভাগ আসন রাখা হয়নি। এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মফস্বলের শিক্ষার্থীদের ভর্তির জন্য শহরের কলেজগুলোতে ১০ ভাগ কোটা বরাদ্দ রাখার আদেশ জারী করা হয়। একদিকে ভালো কলেজগুলোতে আসন সংকট অন্য দিকে এবার এসএসসি পরীক্ষায় খুব ভালো ফল হওয়ায় ভর্তির সংকট তৈরী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 09:32 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মফস্বলের শিক্ষার্থীদের জন্য ১০ ভাগ কোটা সংরক্ষণের প্রথা মানছে না ঢাকা কলেজ। ঢাকা কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এই কলেজে মফস্বলের শিক্ষার্থীদের জন্য ১০ ভাগ আসন রাখা হয়নি। এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মফস্বলের শিক্ষার্থীদের ভর্তির জন্য শহরের কলেজগুলোতে ১০ ভাগ কোটা বরাদ্দ রাখার আদেশ জারী করা হয়। একদিকে ভালো কলেজগুলোতে আসন সংকট অন্য দিকে এবার এসএসসি পরীক্ষায় খুব ভালো ফল হওয়ায় ভর্তির সংকট তৈরী হয়েছে। এজন্য ভালো ফলাফল করেও এবার একাদশ শ্রেণীতে পছন্দের কলেজে ভর্তি হতে পারছেন না এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা। সেরা ফলাফল করে আসা শিক্ষার্থী বেশি হওয়ায় ভর্তি করতে গিয়ে বিপাকে পড়েছেন কলেজগুলোর কর্তৃপক্ষ। ঢাকা কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম বলেন "১০ ভাগ কোটা রাখার কোনো সুযোগ নেই। আমি কোটায় বিশ্বাস করি না। কোটা দিয়ে বৈষম্য করা হচ্ছে। আমার এখানে মাত্র ৩৭৫ টি আসন। সেখানে ১০ ভাগ আসন রাখা সম্ভব নয়। আর সব সরকারি কলেজ তো একই। এখানকার শিক্ষকরা বদলি হয়ে অন্য কলেজে যাচ্ছেন। অন্য কলেজ থেকে এখানে আসছেন"