২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির উপ-হিসাব পরিচালককে হুমকির ঘটনায় তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-হিসাব পরিচালক আশরাফ উল হুদাকে জামায়াতপন্থী উপ-রেজিস্ট্রার তাজুল ইসলামের হুমকি দেওয়ার ঘটনায় বুধবার একটি তদন্ত কমিটি হয়েছে। এদিকে তাজুল ইসলাম বাদী হয়ে আশরাফ হুদার বিরুদ্ধে পাল্টা এজাহার দায়ের করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 11:55 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-হিসাব পরিচালক আশরাফ উল হুদাকে জামায়াতপন্থী উপ-রেজিস্ট্রার তাজুল ইসলামের হুমকি দেওয়ার ঘটনায় বুধবার একটি তদন্ত কমিটি হয়েছে। এদিকে তাজুল ইসলাম বাদী হয়ে আশরাফ হুদার বিরুদ্ধে পাল্টা এজাহার দায়ের করেছেন। সূত্র জানায়, ৫৪৪ কর্মচারি নিয়োগ সংক্রান্ত মামলা পরিচালনার জন্য এডভোকেট খন্দকার মাহবুব উদ্দিনের নামে এক লাখ ৩৫ হাজার টাকার একটি ভুয়া বিলে জোর করে স্বাক্ষর আদায়ে ব্যর্থ হয়ে তাজুল ইসলাম মঙ্গলবার আশরাফ উল হুদাকে গালাগাল ও হুমকি দেন। আশরাফ হুদা এরপর উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, র‌্যাব-৫ এর অধিনায়ক ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এ ঘটনার পর উপাচার্যের সুপারিশে উপ-উপাচার্য রাবির ফাইনান্স কমিটির সদস্য নূর মোহাম্মদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন, ফাইনান্স কমিটির সদস্য মাহবুবুর রহমান, আইন বিভাগের অধ্যাপক আ ফ ম মহসিন ও ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিব তালুকদার। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে দিতে বলা হয়েছে। উপ-উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামত তদন্ত কমিটি গঠনের কথা স্বীকার করেছেন। তিনি জানান, প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মতিহার থানা সূত্র জানায় গেছে, হুদা উল্টো হুমকি দিয়েছেন- এই অভেযোগ এনে তাজুল ইসলাম মঙ্গলবার মতিহার থানায় একটি এজাহার দায়ের করেছেন। থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, পুলিশ অনুসন্ধান করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭৩৫ ঘ.