জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)-- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাবারের দাম বাড়ানোর প্রতিবাদে আন্দোলনকারী তিন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ছয় ছাত্রদল নেতাকর্মীসহ অজ্ঞাত আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক শফিকুল ইসলাম।
মামলায় অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে; তারা হলেন মওলানা ভাসানী হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরীফ, একই হলের ছাত্রদল কর্মী আনিসুর রহমান লিংকন, গালিব ইমতিয়াজ নাহিদ, হাবিবুর রহমান, ইসতিয়াক আহমেদ ও সোহাগ।
এজাহারে বলা হয়, গত ১৭ জুন রাতে ভাসানী হলের ১৪৩ নম্ব^র কক্ষে অর্থনীতি বিভাগের ছাত্র নাসিরউদ্দিন প্রিন্স, নৃ-বিজ্ঞান বিভাগের ছাত্র এ কে এম যোবায়েদ হোসেন, নগর ও অঞ্চল পকিল্পনা বিভাগের চাত্র ধীমান মল্লিকের ওপর অভিযুক্তরা পিস্তল, রড, লাঠি ও হকিস্টিক দিয়ে হামলা চালায়।
রাতেই ওই তিন ছাত্রকে মারাত্মক আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮১৪ ঘ.
bdnews24