২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

শিক্ষা কার্যক্রম অবিলম্বে স্থায়ী ভবনে স্থানান্তর করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বুধবার রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিক্ষা কার্যক্রম অবিলম্বে স্থায়ী ভবনে স্থানান্তর করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বুধবার রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের অভিযোগ, ২০ তেজতুরী বাজারের অস্থায়ী ক্যাম্পাস থেকে শিক্ষা কার্যক্রম তেজগাঁওয়ের স্থায়ী ভবনে স্থানান্তরের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছে। শিক্ষার্থীরা এ বিষয়ে একটি সময়সীমা দেওয়ার দাবি জানালে কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়াই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আলী আহম্মেদ টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''অস্থিতিশীলতার কারণে বিশ্ববদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।'' এ বিষয়ে আর কোনো কথা বলতে রাজি নন এ কথা জানিয়ে তিনি ফোন রেখে দেন। পরে আবার ফোন করে অস্থিতিশীলতার কারণ জানতে চাইলে নিবন্ধক বলেন, ''শিক্ষার্থীরা অবিলম্বে স্থায়ী ভবনে ক্যাম্পাস স্থানান্তরের দাবি জানিয়েছিল। এ বিষয়ে শিক্ষার্থী ও কর্তৃপক্ষের মধ্যে একটি বৈঠক হয়েছে। নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্যাম্পাস স্থানান্তর সম্ভব হচ্ছে না জানানোর পরও শিক্ষার্থীরা শান্ত না হওয়ায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে।'' তিনি জানান, তেজগাঁও শিল্প এলাকার লাভরোডে ১৪১ ও ১৪২ নম্বর প্লটে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/এমএইচবি/১৯৪০ ঘ.