জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬১ জন নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আরও ১০০ জনকে আত্মীকরণ করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের উপাচার্য এসআই খান জানান, "আমরা ইতোমধ্যে ৬১ জন শিক্ষক নিয়েগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। আরও ১০০ জনকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আত্মীকরণ করা হবে।"
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ নিয়োগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১১৪ ঘ.
bdnews24