২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির প্রক্টর ও সব হলের প্রাধ্যক্ষ পরিবর্তন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, হল প্রাধ্যক্ষসহ বেশ কয়েকটি পদে বৃহস্পতিবার নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, হল প্রাধ্যক্ষসহ বেশ কয়েকটি পদে বৃহস্পতিবার নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. মসলেম উদ্দিন জানান, রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম মতিনুর রহমানকে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক শরিফুল বারী, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আব্দুল মোত্তালিব, ইংরেজি বিভাগের শাহাদৎ হোসেন আজাদ এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের শিক্ষক বশির আহমেদ। এছাড়া চারটি হলেও নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন সাদ্দাম হোসেন হলে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক সেকেন্দার আলী, জিয়াউর রহমান হলে ওই বিভাগের অধ্যাপক জাকির হোসাইন, ফজিলাতুন্নেসা মুজিব হলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক নজিবুর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক তালুকদার মোহাম্মদ লোকমান হাকিম। এছাড়া হলগুলোর আবাসিক শিক্ষক পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে গ্রীষ্মের ছুটি উপলক্ষে আগামী শনিবার থেকে ৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। ১০ জুন অফিস খুলবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২০০৪ ঘ.