রুয়েটে বোমা সদৃশ বস্তু উদ্ধার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) মূল ফটকের পাশ থেকে বৃহস্পতিবার সকালে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে একটি বোমা উদ্ধারের পর বৃহস্পতিবার আবার বোমা সদৃশ বস্তু পাওয়ার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মতিহার থানার পুলিশ জানিয়েছে, বোমা সদৃশ বস্তুটির ভেতরে একটি বাল্ব পাওয়া গেছে। স্থানীয় এক রাখাল সকাল আটটার দিকে ঘাস কাটতে গিয়ে কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো ওই বস্তুটি প্রথম দেখতে পায়।
মতিহার থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ক্যাম্পাসে আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এটি রেখে থাকতে পারে।”
