সাংবাদিক মারধর করায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ
দুই সাংবাদিককে মারধরের ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে অপসারনের সুপারিশ করেছে ঘটনা তদন্তে গঠিত— কমিটি।
শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা এতথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান, সাংবাদিকদের মারধর করার ঘটনায় কারিগারি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত চলছে।
তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন খালিদ মঙ্গলবার রাতে নফহবংি২৪.পড়স কে টেলিফোনে বলেন, “ দুসাংবাদিককে মারধরের ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছি। প্রতিবেদনে প্রয়োজনীয় সুপারিশ করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নিবে। ”
এ প্রসঙ্গে শিক্ষা সচিব মো. মোমতাজুল ইসলামের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, “ কারিগরি শিক্ষা বোর্ডের নানা অনিয়ম ও অভিযোগ নিয়ে আগে থেকেই তদন্ত চলছিল। সাংবাদিকদের মারধরের ঘটনাটি এ তদন্তের সঙ্গে অর্ন্তভূক্ত করা হয়েছে। মঙ্গলবার তদন্তের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন।”
তিনি বলেন, “ দুই একদিনের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে আমি আশা করছি। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
সোমবার কারিগরি শিক্ষা বোর্ডের দুর্নীতি নিয়ে চলমান তদন্ত সম্পর্কে সংবাদ প্রকাশ করায় বোর্ডের চেয়ারম্যান ইদ্রিস আলী ক্ষিপ্ত হয়ে দুই সাংবাদিককে তার কক্ষে বোর্ডের কর্মকর্তাদের দিয়ে মারধর করান। এরমধ্যে একজন সাংবাদিককে তিনি ডেকে নিয়ে যান।
এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় সোমবারই যুগ্ম সচিবকে তদন্তের নির্দেশ দেয়। ওই দিনই তদন্ত পরিচালনা করা হয়। রাতে প্রতিবদেন দাখিল করা হয় বলে জানা গেছে।
