২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জাবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি

ডাইনিং চার্জ ও এস্টাব্লিশমেন্ট ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 10:10 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সকালে ‘বর্ধিত ডাইনিং ও এস্টাব্লিশমেন্ট ফি প্রতিরোধ কমিটি’র নেতৃত্বে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। এতে ফি বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। শিক্ষার্থীরা একইসঙ্গে হলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং জাকসু ও হল সংসদ চালু করার দাবি জানায়।

গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে শনিবার থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, বিশ্ববিদ্যালয় খোলার পর তারা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে।

গত ১৮ এপ্রিল প্রাধ্যক্ষ পর্ষদ ডাইনিংয়ে প্রতিবেলা খাবারের দাম ৮ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকার সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে ২৯ মার্চ এস্টাব্লিশমেন্ট চার্জ ২০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করার সিদ্ধান্ত হয়।

এদিকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্ধের মধ্যে সব বিভাগের পুর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।