জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি পরিবর্তন
বুদ্ধ পূর্ণিমার ছুটি পরিবর্তন হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ মে অনুষ্ঠেয় বিএড (অনিয়মিত) ও এমএড পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা ১০ মে বৃহস্পতিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া অন্য সব পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
