২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ এপ্রিল, ১ ও ২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি

ফাতেহা ইয়াজদহম, মে দিবস ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ২৯ এপ্রিল এবং ১ ও ২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাশ বন্ধ থাকবে। ২ মে তারিখে পূর্ব নির্ধারিত সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 05:31 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে। এছাড়া ২ মে তারিখে পূর্ব নির্ধারিত কোর্স ও সনাতন পদ্ধতির সব পরীক্ষার পরিবর্তিত তারিখ দ্রুত ঘোষণা করা হবে।