রাবিতে প্রথম বর্ষে ভর্তির সময়সীমা বৃদ্ধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৬--২০০৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির সময়সীমা ১০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ২৯ মার্চ বিশ্ববিদ্যালয় ভর্তি উপ--কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আসন শূণ্য সাপেক্ষে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১০ এপ্রিলের মধ্যে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশি¬ষ্ট বিভাগে ভর্তির আবেদনপত্র জমা দিতে হবে।
পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে এবং মেধাতালিকার অবস্থান অনুযায়ী ১২ এপ্রিল পর্যন্ত ভর্তির হওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
