২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ১৯ মার্চ

খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন আয়োজন করা হয়েছে ১৯ মার্চ। রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। বক্তা থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ--উপাচার্য ড. এস এম এ ফায়েজ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 03:19 AM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসএসএফ এর একটি দল এরই মধ্যে ক্যাম্পাস ঘুরে গেছে। সোমবার দুপুরে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওয়াই এম এ বেলালুর রহমান, র‌্যাব--৬ এর ক্যাপ্টেন মো. গোলাম রব্বানী, ডিজিএফআই এর উপ-পরিচালক মিজানুর রহমান, এনএসআই এর উপ--পরিচালক ফেরদৌস আহমেদ প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ বিভাগের উপ--পরিচালক মো. আতিয়ার রহমান জানান, সমাবর্তন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দিন রাত কাজ করছেন সংশ্লিষ্টরা।