প্রত্যন্ত অঞ্চলের মেধাবীদের তুলে আনতে হবে: রাষ্ট্রপতি
শিক্ষা এখন অনেকটাই শহরকেন্দ্রিক হয়ে পড়েছে। মেধা তালিকার প্রায় পুরোটাই চলে গেছে শহরের কিছু নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের দখলে। গ্রামের শিক্ষার্থীদের সেখানে কোন ঠাঁই নেই। সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উৎসবে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ একথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, “গ্রামের মেধাবীরা আজ হারিয়ে যাচ্ছে। গ্রাম প্রধান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবীদের আমরা যদি তুলে আনতে না পারি তাহলে শহর ও গ্রামের মধ্যে মেধার যে ব্যবধান তা জাতির জন্য সুখকর হবে না।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “øাতক ডিগ্রি অর্জনে রাষ্ট্র ও সমাজের কাছে তোমাদের ঋণ রয়েছে। সময় এসেছে সে ঋণ পরিশোধ করার। তোমরা সত্যিকারের মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারলেই কেবল সে ঋণ শোধ হবে।”
সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আব্দুল হাসিব।
এর আগে রাষ্ট্রপতি সমাবর্তন র্যালিতে নেতৃত্ব দেন এবং গোল্ড মেডেল পাওয়া øাতকদের পদক পরিয়ে দেন।
