২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ২৬ জন ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার

ডিমলা উপজেলার নিজপাড়া দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে বৃহস্পতিবার ২৬ জন ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে আটজন মেয়ে রয়েছে। পুলিশ জানায়, আরবী দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে সকাল সাড়ে ১১ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় অপর একজন ভুয়া পরীক্ষার্থী পালিয়ে যায়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 03:20 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ডিমলা নিজপাড়া দাখিল মাদ্রাসা কেন্দ্র সচিব আবদুস সাত্তার নফহবংি২৪.পড়স --কে জানিয়েছেন, নটাবাড়ি দাখিল মাদ্রাসার ২০ জন এবং কাঁকড়া শুকানদিঘি মাদ্রাসার সাত জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে প্রকৃত পরীক্ষার্থীর ছবি বদল করে অন্য ছবি লাগিয়ে ভুয়া পরীক্ষার্থীরা অংশ নেয় পরীক্ষা।  এসব ভূয়া পরীক্ষার্থীর ছবি সম্বলিত রেজিষ্ট্রেশন কার্ড সত্যায়িত করেছেন নটাবাড়ি দাখিল মাদ্রাসার সুপার জাফর ইকবাল ও কাঁকড়া শুকানদিঘি মাদ্রাসার সুপার আজহারুল ইসলাম।

গোপনে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহুল আলমকে জানানো হয়। তার নির্দেশে ২৬ জন ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কাঁকড়া সুকানদীঘি মাদ্রাসার এক ভুয়া পরীক্ষার্র্থী এবং ওই দুই মাদ্রাসার সুপার পলাতক রয়েছেন।

এ ব্যাপারে মেজবাহুল আলম নফহবংি২৪.পড়স --কে জানান,  ভুয়া পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ায় দুই সুপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।