২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষা নকলমুক্ত করতে সরকারের ব্যাপক প্রস্তুতি

সবখাত থেকে দূর্নীতি ‘নির্মূল’ করার সরকারের চলতি অভিযানে পাবলিক পরীক্ষাগুলোও পড়তে যাচ্ছে। এরই অংশ হিসেবে আট মার্চ থেকে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা দূর্নীতি ও নকলমুক্ত করতে চায় সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 07:49 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

এবার এ তিন পরীক্ষায় দশ লাখ ২৯ হাজার ৮৮৫  শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গতবারের চেয়ে  এবার ৩৪ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী বেশি। গত বছর এ সংখ্যা ছিল নয় লাখ ৯৫ হাজার ১২৩।

মঙ্গলবার বিকেলে শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী এক সংবাদ সম্মেলনে বলেন,“বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের জন্য এটি একটি বড় পরীক্ষা। বর্তমান সরকার সকল খাতের দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছেন। তাই এসএসসি পরীক্ষা যাতে দুর্নীতিমুক্ত ও নকলমুক্ত পরিবেশে অনুষ্টিত হতে পারে তা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি জানান,নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয় , বোর্ড ও স্কুল কর্র্তৃপক্ষ এর মধ্যেই যাবতীয় প্র¯ত্ততি শেষ করেছে। প্রশ্নপত্র, উত্তরপত্র ও প্রবেশপত্র তৈরীর কাজ শেষ করে সংশ্লিষ্ট সকল স্থানে পাঠানো হয়েছে।  মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট নয়টি বোর্ডের অধীনে সারা দেশে এক যোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

  পরীক্ষা অনুষ্ঠানের জন্য সাতটি সাধারণ বোর্ডসহ নয়টি শিক্ষা বোর্ডে একই ধরনের প্র¯ত্ততি নেয়া হয়েছে। সকল বোর্ড থেকে জেলা প্রশাসকদের  কাছে পাঠানো হয়েছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র। এ বছরও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে  পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রত্যেক জেলা সদরে সংশ্লিষ্টদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, থানা প্রশাসন, কেন্দ্র সচিব ও স্থানীয় শিক্ষানুরাগীবৃন্দ এসব মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।  ২০০৭ সালের এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালাও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তা সকল কেন্দ্র  ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ভাবে চারটি পরিদর্শন টিম গঠন করা হয়েছে। এরমধ্যে তিনটি শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায়  এবং একটি শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

এছাড়া শিক্ষক, বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সমন্বয়ে দশ সদস্য বিশিষ্ট একটি ঝটিকা পরিদর্শন টিম গঠন করা হয়েছে। প্রত্যেক বোর্ডের জন্য পৃথকভাবে গঠিত এ ঝটিকা পরিদর্শন টিম পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক কাজ করবে।

নকল প্রতিরোধে বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার সকল কেন্দ্রে লাগানো হয়েছে। এছাড়া নকলের নেতিবাচক দিক তুলে ধরে নানা ধরনের বিজ্ঞাপন বেতার, টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হবে।  

এবারের মোট পরীক্ষার্র্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ ৯৬ হাজার ৭৩, দাখিলে এক লাখ ৬৯ হাজার ৩৮৭ এবং এসএসসি ভোকেশনালে ৬৪ হাজার ৪২৫।

বোর্ড ওয়ারি এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হলো ঢাকা বোর্ডে দুই লাখ ৩০ হাজার ৪৩, রাজশাহীতে দুই লাখ ১২ হাজার ১৯৯, কুমিল্লায় ৯০ হাজার ৬৬, যশোরে একলাখ ১৭ হাজার ৬০৯, চট্টগ্রামে ৬২ হাজার ১০৭, বরিশালে ৫১ হাজার ৬৭৩ এবং সিলেটে ৩২ হাজার ৩৭৬।

এবার সারা দেশে এক হাজার ৯০৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যে এসএসসি’র কেন্দ্রের সংখ্যা ৯০৬ , দাখিলের ৪৬৭ এবং ভোকেশনালের সংখ্যা ৫৩৫।

এছাড়া বিদেশে সাতটি কেন্দ্রে  ২৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেন্দ্রগুলো হচ্ছেÑ সৌদি আরবে জেদ্দা ও রিয়াদ, লিবিয়ায় ত্রিপলী, দোহার কাতার, আবুধাবী, দুবাই এবং বাহরাইন।

পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রসমুহের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ে একটি এবং নয়টি বোর্ডের প্রত্যেকটিতে একটি করে কন্ট্রোল রুম খোলা থাকবে।