রাবির মার্কেটিং বিভাগের রজত জয়ন্তী ১০ মার্চ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের রজত জয়ন্তী উদযাপিত হবে আগামী ১০ মার্চ।
শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
বিভাগীয় অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি অধ্যাপক সেলিম রেজা লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠেয় এ উৎসবে যোগ দিতে ইচ্ছুক বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জনপ্রতি তিনশত পঞ্চাশ টাকা এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের জনপ্রতি দুই শত পঞ্চাশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অনুষ্ঠান শুরুর দিন সকাল নয়টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।। বিস্তারিত তথ্য জানা যাবে বিভাগের অফিসে যোগাযোগ করে।
