ইবির 'ছ' ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভর্তি কার্যক্রম।
কর্তৃপক্ষ অবশ্য দাবি করছেন, এই অভিযোগ মিথ্যা।
গত ১০ ফেব্র“য়ারি ‘ছ’ ইউনিটের অধীনে এই অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার পর পরই প্রশ্ন পত্র ফাঁস হয়েছে বলে ক্যাম্পাসে গুজব ছড়িয়ে পড়ে।
পরে একটি জাতীয় দৈনিকে প্রশ্নপত্র ফাঁসের সংবাদ প্রকাশিত হলে ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে ‘ছ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আবুল কালাম পাটোয়ারি বলেন, ‘প্রকাশিত সংবাদটি একেবারেই মিথ্যা। এর সত্যতা প্রমাণ না হওয়া পর্যন্ত ভর্তির সকল কার্যক্রম বন্ধ রেখেছি। উক্ত পত্রিকার প্রতিনিধি সংবাদের সত্যতা প্রমাণে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী শাস্তি না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।’
ইউনিট সমন্বয় কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হকের কাছে লিখিত একটি অভিযোগও করা হয়েছে।
