‘উন্নয়ন ফি’ ফেরত দিচ্ছে জাবির প্রাণরসায়ন বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ২০০৬--০৭ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের কাছ থেকে আদায় করা ‘উন্নয়ন তহবিল’ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্য বিভাগগুলোও এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সভা করেছে বৃহস্পতিবার।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাকার হিসাব চাওয়ার প্রেক্ষিতে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ বৃহস্পতিবার সভা করে টাকা ফেরত দেওয়ার ও পরবর্তীতে ভর্তিচ্ছুদের কাছ থেকে টাকা আদায় না করার সিদ্ধান্ত নেয়। তবে অন্য বিভাগগুলোর সভায় এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
এদিকে দুদিনেও উপাচার্যের চিঠির জবাব দেয়নি কোনও বিভাগ।
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. লিয়াকত আলী খান জানান, তাদের বিভাগে টাকা ব্যয়ের স্বচ্ছতা ছিল। তবে উন্নয়ন ফি নিয়ে প্রশ্ন উঠায় টাকা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত ১১ ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া ভর্তি কার্যক্রমে কোনোরকম রশিদ এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির অনুমোদন ছাড়াই ২৬টি বিভাগ উন্নয়ন তহবিলের নামে টাকা আদায় শুরু করে। এর প্রতিবাদে ১৩ ফেব্র“য়ারি উপাচার্যকে স্মারকলিপি দেয় প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোট। ওইদিনই উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বিভিন্ন বিভাগের সভাপতির কাছে টাকার হিসাব চেয়ে চিঠি দেন।
