২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে লেদার টেকনোলজি কলেজের ক্লাস শুরু হচ্ছে

তিন মাস বন্ধ থাকার পর বুধবার থেকে অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ লেদার টেকনোলজি কলেজের ক্লাস। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে গত ২০ মাস বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীরা মঙ্গলবার তাদের ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

শিক্ষা মন্ত্রণালয় গত সোমবার এক চিঠিতে লেদার টেকনোলজি কলেজের অধ্যক্ষ ড. খান রেজাউল করিমকে অবিলম্বে উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্লাস শুরু করার অনুরোধ করে জানায়, তাদের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অধ্যক্ষ মঙ্গলবার সকালে শিক্ষক-কর্মচারীদের বিষয়টি জানালে তারা বুধবার থেকে ধর্মঘট প্রত্যাহার করে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেন।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ লেদার টেকনোলজি কলেজের বেশির ভাগ শিক্ষক কর্মচারীই উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত। “বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির সংস্কার, আধুনিকীরণ ও পুনর্গঠন” শীর্ষক এই প্রকল্পের আওতায় ২০ জন শিক্ষক, একজন বাজেট কর্মকর্তা ও ৪০ জন কর্মচারীসহ ৬১ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল ১৯৯৭ সালের জুলাই মাসে। ৭১ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প ২০০৫ সালের জুনে শেষ হয়ে যাওয়ার পর থেকেই বেতন ভাতা পাচ্ছেন না তারা কেউ। কিন্তু তাদের ছাড়া এই কলেজ পরিচালনা প্রায় অসম্ভবÑ কারণ উন্নয়ন প্রকল্পের আওতাভুক্তরা ছাড়া কলেজে চামড়া বিষয়ের আর কোনো শিক্ষকই নেই। কলেজ সূত্র জানিয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ২ জন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ৪ জন এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে একজনসহ মোট ৭ জন শিক্ষক প্রেষণে এ কলেজে শিক্ষকতা করছেন। কিন্তু এরা কেউই চামড়া বিষয়ে বিশেষজ্ঞ নন। এই বিষয়ের ৬ জন শিক্ষকই বর্তমানে বিদেশে অবস্থান করছেন। উন্নয়ন প্রকল্পভুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের সহযোগিতায়ই চলছিল কলেজের শিক্ষা কার্যক্রম। কিন্তু বেতন ভাতা না পাওয়ায় গত ৮ নভেম্বর থেকে তারা ধর্মঘটে নামেন।

উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত লেদার প্রোডাক্ট বিভাগের প্রভাষক হিরালাল পাল মঙ্গলবার নফহবংি২৪.পড়স কে বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও সামগ্রিকভাবে আমাদের বিষয়ে এখনও সম্পূর্ণ কোন সিদ্ধান্ত হয়নি। কিন্তু প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখা এবং ছাত্রদের স্বার্থের কথা বিবেচনা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।”

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আপাতত কলেজ কার্যক্রম চালু রাখার জন্য থোক বরাদ্দ দেওয়া হবে এবং পরে সামগ্রিক অবস্থা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

অধ্যক্ষ রেজাউল করিম নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী, কলেজের কর্মকাণ্ড স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন।”