২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রলীগের দু গ্র“পের সংঘর্ষ, আহত ২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ সালাম বরকত হলে শুক্রবার ছাত্রলীগের দু গ্র“পের সংঘর্ষে দুটি কক্ষ ভাংচুর এবং দুই কর্মী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 06:58 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফিউল হাসান চিশতি গ্র“পের কর্মী রফিকের সঙ্গে যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান গ্র“পের সুমন, রেজা ও চয়নের কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

এরই জের ধরে শুক্রবার দুপুরে মাহফুজ গ্র“পের ওই তিন কর্মীসহ ৭/৮ জন মিলে চিশতি গ্র“পের দখলে থাকা দুটি কক্ষে হামলা ও ভাংচুর চালায়। এর প্রতিশোধ নিতে চিশতি গ্র“পের কর্মীরা সংগঠিত হয়ে ৪০/৫০ জন কর্মী লাঠিসোটা নিয়ে মাহফুজ গ্র“পের কর্মীদের উপর হামলা চালায়। এতে মাহফুজ গ্র“পের নাজমুল এবং রেজা নামের দুই কর্মী আহত হয়।

পরে হলের আবাসিক শিক্ষক আব্দুল্লাহ হেল কাফী, ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ, চিশতি এবং মাহফুজের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাকদক শাফিউল হাসান চিশতি এবং যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সংঘর্ষের ঘটনাটি জুনিয়রদের দ্বন্দ্ব বলে দাবি করেছেন।