২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির শিক্ষক ছুরিকাঘাতে গুরুতর আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোঃ আব্দুল আলিম বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 11:22 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে রাত ১০টার দিকে বিনোদপুরের মিতা কালার ল্যাবের সামনে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী আব্দুল আলিমের পথ রোধ করে। এরপর  সন্ত্রাসীরা তাকে কয়েকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আব্দুল আলিম গত বছরের আগস্টে বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আইন বিভাগে শিক্ষক পদে যোগ দেন। এর পর তাকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।