২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশনের বৃত্তি পেল ৩৭৫ শিক্ষার্থী

ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশনের শিক্ষা কর্মসূচীর আওতায় শনিবার অনুষ্ঠিত হলো উচ্চশিক্ষা বৃত্তি প্রকল্পের নির্বাচিত মেধাবীদের বৃত্তির টাকার চেক প্রদান অনুষ্ঠান। র‌্যাডিসন হোটেলে এক অনুষ্ঠানে ৩৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে দ্বিতীয় ও তৃতীয় কিস্তির বৃত্তি দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 05:13 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা ২৯ ডিসেম্বর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশনের শিক্ষা কর্মসূচীর আওতায় শনিবার অনুষ্ঠিত হলো উচ্চশিক্ষা বৃত্তি প্রকল্পের নির্বাচিত মেধাবীদের বৃত্তির টাকার চেক প্রদান অনুষ্ঠান। র‌্যাডিসন হোটেলে এক অনুষ্ঠানে ৩৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে দ্বিতীয় ও তৃতীয় কিস্তির বৃত্তি দেওয়া হয়। প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী অনুষ্ঠানে বলেন, "নারীদের পেছনে রেখে আমাদের সামনে এগোনো সম্ভব নয়। মেধাবী নারীদের জন্য ইউনিলিভার-এর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।" এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান, ইউনিলিভার বাংলাদেশ লিঃ এর ব্র্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর নওশাদ করিম চৌধুরী এবং ইউনিলিভার বাংলাদেশ লিঃ-এর মার্কেটিং ম্যানেজার জাভেদ আখতার। ইউনিলিভারের ব্র্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর নওশাদ করিম চৌধুরী বলেন, "ইউনিলিভার তাদের সামাজিক দায়বদ্ধতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।" তিনি কম্পানিটির লাইফবয় হাসপাতাল, চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল , অনাথাশ্রম, শিক্ষার্থীদের কম্পিউটার দেওয়াসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের উল্লেখ করেন। আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান তার বক্তব্যে ইউনিলিভার যেন তাদের সামাজিক কার্যক্রম সবসময় চালিয়ে যায় -এ আশা প্রকাশ করেন। ২০০৪ সালের ১৫ জুন ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবছর প্রায় ৪০০ জন মেধাবী শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার ভিত্তিতে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএল/এসকে/২৩০৭ঘ.