২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ করলেন রাবির পাঁচ শিক্ষক

'গবেষণাপত্র চুরির অভিযোগ রাবির পাঁচ শিক্ষকের বিরুদ্ধে' শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক। তারা বলেছেন, "যে সংবাদ ছাপা হয়েছে তার ঘটনাবলী সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট এবং কল্পনাপ্রসূত। প্রকাশিত ঘটনার সঙ্গে আমাদের আদৌ কোনরূপ সংশ্লিষ্টতা নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 08:08 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

যশোর, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'গবেষণাপত্র চুরির অভিযোগ রাবির পাঁচ শিক্ষকের বিরুদ্ধে' শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক। তারা বলেছেন, "যে সংবাদ ছাপা হয়েছে তার ঘটনাবলী সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট এবং কল্পনাপ্রসূত। প্রকাশিত ঘটনার সঙ্গে আমাদের আদৌ কোনরূপ সংশ্লিষ্টতা নেই।" বৃহস্পতিবার ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, অধ্যাপক মো. শফিকুল আলম, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ নূরুল আমিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এই প্রতিবাদলিপি পাঠান। গত ২৫ ডিসেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে 'গবেষণাপত্র চুরির অভিযোগ রাবির পাঁচ শিক্ষকের বিরুদ্ধে' শীর্ষক সংবাদটি প্রকাশিত হয়। প্রতিবাদলিপিতে তারা বলেন, "আশরাফুল ফেরদৌস নামে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ২০০০ বর্ষে