২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওয়াকিল আহম্মেদ এবং উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক জামালউদ্দিন আহম্মেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসানকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক আদেশে একইসঙ্গে তাকে কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করতেও বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 06:05 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওয়াকিল আহম্মেদ এবং উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক জামালউদ্দিন আহম্মেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসানকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক আদেশে একইসঙ্গে তাকে কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করতেও বলা হয়েছে। রাতে অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেলে আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালনের জন্য একটি চিঠি হাতে পেয়েছি।" তিনি বলেন, "আমাকে এখন একইসঙ্গে তিনটি দায়িত্ব পালন করতে হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ওনারা দুজন অব্যাহতি নিয়েছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেএফ/এএনএস/এমএইচবি/২৩৫৮ ঘ.