ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা শিক্ষা বোর্ডের ২০০৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, সিডর আক্রান্ত জেলাগুলোর শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে ঢাকা বোর্ডের ফরম পূরণের সময়সীমা বিলম্ব ফি সহ ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৯৪০ঘ.
bdnews24