২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দু'টায় বাণিজ্য অনুষদ কার্যালয়ের নোটিশ বোর্ডে পরীক্ষার ফলাফল টানিয়ে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 11:59 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দু'টায় বাণিজ্য অনুষদ কার্যালয়ের নোটিশ বোর্ডে পরীক্ষার ফলাফল টানিয়ে দেওয়া হয়। এ বছর 'গ' ইউনিটে মোট ২৩ হাজার ৪৯১ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাশ করেছে দু'হাজার ২৭ জন। 'গ' ইউনিটে মোট আসন সংখ্যা ৮৮০ টি। এরপর 'ঘ' ইউনিট থেকে ৭৫ জনকে নেওয়া হবে। আগামী ৫ ও ৬ জানুয়ারি উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা হবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত । ৫ জানুয়ারি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মেধাক্রম ০১-২২৫ এবং দুপুর দু'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেধাক্রম ২২৬-৪৫০ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মেধাক্রম ৪৫১-৬৭৫ এবং দুপুর দু'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেধাক্রম ৬৭৬-৯০০ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক সিরাজুল ইসলাম জানান, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ৯ -১৫ জানুয়ারির মধ্যেই শেষ করে ২১ জানুয়ারি ক্লাশ শুরু করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে। >>গ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৭৪৯ঘ.