২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ডিসেম্বরের মধ্যে পুরোদমে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ

শিক্ষা মন্ত্রণালয় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ ও মেরামত করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পুরোদমে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 01:58 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শিক্ষা মন্ত্রণালয় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ ও মেরামত করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পুরোদমে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। রোববার এক সরকারি ঘোষণায় এই তথ্য জানানো হয়। এক তথ্য বিবরণীতে বলা হয়, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংস্কার এবং আসবাবপত্র ও শিক্ষার্থীদের বই কেনার জন্য মোট ২৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা মঞ্জুর করে এ সম্পর্কিত ব্যয় নীতিমালাসহ বরাদ্দপত্র জেলা -উপজেলায় পাঠানো হয়েছে। ১১টি জেলার ৭২ টি উপজেলার ৫৫৪টি সম্পূর্ণ ও দু'হাজার ৫০টি আংশিক ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার ও বই কেনার জন্য এ অর্থ বরাদ্দ হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, সরকারের নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে এ কাজ নিশ্চিত করার জন্য ৮৩ জন কর্মকর্তা ও শিক্ষককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা জেলা ও উপজেলা প্রশাসন এবং প্রকল্প বাস্তবায়ন কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা দেবেন এবং বাস্তবায়নাধীন কাজ তদারকি করবেন। শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণ ও মেরামত না হওয়া পর্যন্ত উল্লিখিত কর্মকর্তা ও শিক্ষকদের এই দায়িত্ব পালন করতে হবে। কাজ শেষে তারা এ সম্পর্কে প্রতিবেদন জমা দেবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এসকে/ ১৯৫১ ঘ.