২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষা পেছানোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি

সিডর-পরবর্তী পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা পেছানো হবে কিনা সে ব্যাপারে সরকার এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব মো. মোমতাজুল ইসলাম একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 06:28 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ২৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সিডর-পরবর্তী পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা পেছানো হবে কিনা সে ব্যাপারে সরকার এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব মো. মোমতাজুল ইসলাম একথা জানান। এসএসসি পরীক্ষা পেছানো হবে কিনা জানতে চাওয়া হলে শিক্ষা সচিব বলেন, "পরীক্ষা পেছানোর ব্যাপারে সরকার এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি।" উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বঘোষিত ১৭ ও ১৮ ডিসেম্বর তারিখের পরিবর্তে এ পরীক্ষা আগামী ১৪ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার সরকারি এক ঘোষণায় জানানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/০০২২ঘ.