২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে গ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। এদিন অনুষ্ঠিত হবে গ ইউনিটের পরীক্ষা। এরপর ৭ ডিসেম্বর ক ইউনিট, ৪ জানুয়ারি ঘ ইউনিট ও ১১ জানুয়ারি খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 08:15 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। এদিন অনুষ্ঠিত হবে গ ইউনিটের পরীক্ষা। এরপর ৭ ডিসেম্বর ক ইউনিট, ৪ জানুয়ারি ঘ ইউনিট ও ১১ জানুয়ারি খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আশরাফ আলী খান জানান, শুক্রবার সকাল ১০টা থেকে গ ইউনিটের পরীক্ষা শুরু হবে। এরই মধ্যে ওই পরীক্ষার আসন বিন্যাসের তালিকা সব অনুষদ ও প্রশাসনিক ভবনে টাঙিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও আসন বিন্যাসের তথ্য পাওয়া যাবে। এবার গ ইউনিটে ৮৫০টি আসনের বিপরীতে মোট ২৫ হাজার একশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআরএফ/এসএনডি/জিএনএ/১৪১০ ঘ.