২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তরীণ ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে ঢাবি উপাচার্যের কাছে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্র ও শিক্ষকদের মুক্তির দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের কাছে সোমবার স্মারকলিপি দিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 04:15 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্র ও শিক্ষকদের মুক্তির দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের কাছে সোমবার স্মারকলিপি দিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নিটোল রহমান বলেন, "আমাদের সহপাঠীরা মাসের পর মাস কারাগারে থাকবে এটা হতে পারে না। আমরা চাই আটক সব শিক্ষার্থী ও শিক্ষকদের মুক্তি দেওয়া হোক। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্যই আমরা তাদের মুক্তি দাবি করছি।" উপাচার্য শিক্ষার্থীদের বলেন, "ক্যাম্পাসের বাইরের ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু করার নেই। কিন্তু ক্যাম্পাসের ভেতরের ঘটনায় যারা আটক আছে তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক।" তিনি জানান, শিক্ষক ও ছাত্রদের মুক্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আবারও সরকারের কাছে তাদের মুক্তি চেয়ে আবেদন করা হবে। ২০ আগস্ট রাজধানীর শাহবাগ মোড়ে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের মামলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দ্বীন ইসলাম অ্যাঞ্জেলও বর্তমানে কারাগারে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/জেকে/২২০৫ ঘ.