২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুর্ণিদুর্গতদের সাহায্যের আবেদন জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে সমিতির ত্রাণ তহবিলে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রী-কর্মকর্তা-কর্মচারিসহ বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 04:37 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে সমিতির ত্রাণ তহবিলে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রী-কর্মকর্তা-কর্মচারিসহ বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছে। শিক্ষক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হিসাব নং-৬১১৮১১৮০ এ অর্থ জমা দেওয়া যাবে। গত মঙ্গলবার শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে সমিতির পক্ষ থেকে তিনটি ত্রাণ টিম শিগগিরই উপদ্রুত এলাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রভোস্ট অধ্যাপক আখতার হোসেন খান ছাত্রদের পক্ষে হলের তহবিল থেকে বিশ্ববিদ্যালয়ের ত্রাণ পরিচালনা কমিটিকে ৫০ হাজার টাকার একটি চেক দিয়েছেন। কমিটির পক্ষে উপাচার্য এস এম এ ফায়েজ চেকটি গ্রহণ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৩২ঘ.