২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি 'খ' ও 'ঘ' ইউনিটের ফরম জমা দেওয়ার সময় বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের 'খ' ও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় দুই দিন বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের 'খ' ও 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় দুই দিন বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ২০ নভেম্বর পর্যন্ত ওই দুই ইউনিটের ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগের সময়সীমায় জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৮ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আশরাফ আলী খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী 'ক' ইউনিটের পরীক্ষা ৭ ডিসেম্বর, 'খ' ইউনিটের ১১ জানুয়ারি, 'গ' ইউনিটের ৩০ নভেম্বর এবং 'ঘ' ইউনিটের পরীক্ষা আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম সমাবর্তন অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হয়। আশরাফ আলী খান জানান, অ্যাকাডেমিক কাউন্সিলের পরবর্তী বৈঠকে সমাবর্তনের তারিখ নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছেন ডিনস কমিটির সদস্যরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএ/১৯৩৯ঘ.